প্রস্তুতকারী প্রতিষ্ঠান নির্ধারিত ওয়ারেন্টি শর্তাবলী নিম্নরূপঃ
Rafi Computer প্রতিটি প্রোডাক্ট এর আন্তর্জাতিক, দেশীয় ও বাংলাদেশ কম্পিউটার সমিতি (BCS) কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি নীতিমালা অনুসরন করে।
ওয়ারেন্টি হল এমন একটি সেবা যা উৎপাদনকারী বা আমদানীকারক এবং ক্রেতা উভয় পক্ষের মধ্যে একটি চুক্তি। এই চুক্তির মাধ্যমে ক্রেতা উৎপাদনকারী বা আমদানীকারকের উপর বিক্রিত পণ্যের মেরামত বা প্রতিস্থাপনের দায়িত্ব বর্তায়। ক্রয়ক্রিত পণ্যের ওয়ারেন্টি সেবা পেতে স্টার টেক ক্রেতাকে সার্বিক সহযোগিতা করে থাকেন এবং ক্রেতা ও উৎপাদনকারী বা আমদানীকারক এর মধ্যে স্টার টেক মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে।
Rafi Computer কর্তৃক আমদানিকৃ্ত অধিকাংশ প্রোডাক্ট এর ওয়ারেন্টি স্বল্প সময়ের মধ্যে প্রধান করা হয় এবং বেশকিছু প্রোডাক্ট এর অভিযোগ আসা মাত্র তা পরিবর্তন করে দেওয়া হয়।
বিক্রিত সকল প্রোডাক্ট এ ওয়ারেন্টি প্রদান করা হয় না। শুধুমাত্র যেসকল প্রোডাক্ট গুলোতে মূল কোম্পানি ওয়ারেন্টি মেয়াদ ঘোষণা করে থাকে সেগুলোর ক্ষেত্রে ওয়ারেন্টি কার্যকর হয়ে থাকে।
ল্যাপটপের ব্র্যান্ড ও মডেল ভেদে ওয়ারেন্টি ১-৩ বছর হয়। কিন্তু সকল ল্যাপটপ ব্যাটারি ও এডাপ্টারের ওয়ারেন্টি শুধমাত্র ১ বছর।
ওয়ারেন্টির আওতাভুক্ত কোন প্রোডাক্ট বিক্রির পর যদি তাতে ত্রুটি ধরা পড়ে, তবে মেরামতের মাধ্যমে সেই ত্রুটি দূর করা হয় এবং পন্যের প্রকারভেদে তা সাথে সাথে পরিবর্তন করে দেওয়া হয়ে থাকে।
নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট বদলে দেয়ার মতন না থেকে থাকলে Star Tech Ltd নিজস্ব স্টকে বর্তমান অন্য কোন ব্র্যান্ডের সমমানের পণ্য দিয়ে বদল করে দিতে পারে।
নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট মেরামতের অযোগ্য ও বদলে দেয়ার মতন একই কিংবা সমমানের পণ্য যদি আমাদের স্টকে বর্তমান না থাকে সেক্ষেত্রে উক্ত মডেল থেকে ভাল কোন প্রোডাক্ট অবচয় ও মূল্য সমন্বয় এর মাধ্যমে বদলে দেয়া যেতে পারে।
নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট মেরামত বা বদলে দেয়ার অযোগ্য Star Tech Ltd এর কাছে বর্তমান না থাকলে, বিক্রয় অবচয় সমন্বয় এর মাধ্যমে মূল্যের অর্থ ফেরত দেওয়া যেতে পারে।
প্রোডাক্ট ব্যাবহারের সময় কিংবা Star Tech Ltd এর সার্ভিসের সময় যদি কোন সফটওয়্যার বা ডাটা নষ্ট কিংবা হারিয়ে যায় এর দায়ভার Rafi Computer বহন করবে না। উল্লেখ্য যে, এক্ষেত্রে ডাটা পুনরুদ্ধার বা সফটওয়্যার পুনস্থাপনের কাজের দায়িত্ত্বও Rafi Computer এর উপর বর্তাবে না।
নির্দিষ্ট মডেলের প্রোডাক্ট ওয়ারেন্টির আওতায় নেয়ার পর সার্ভিসের কাজ শেষ করে প্রোডাক্টটি ফেরত দেয়ার সময় নির্দিষ্ট নয়, এই সময় ৫-৭ দিন থেকে সর্বোচ্চ ৩৫-৪০ দিন কিংবা আরো বেশী হতে পারে; কারণ অধিকাংশ ক্ষেত্রে মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ দেশে পর্যাপ্ত বাফার স্টক না থাকায় তা বিশেষভাবে আমদানী করে আনতে হয় যা অনেক সময় সাপেক্ষ।
ক্রেতাসাধারনের অবগতির জানানো যাচ্ছে যে বেশীরভাগ ওয়ারেন্টি প্রোডাক্ট রিপেয়ার হয় না, যে পার্টস টি নস্ট হয় সেটা পরিবর্তন করা হয় বরং অধিকাংশ ক্ষেত্রে বিদেশ থেকে আমদানি করা হয়।
বিক্রয়ের সময় যে কম্পিউটার সেটআপ ও অপারেটিং সিস্টেম কাস্টমাইজ করে দেয়া হয় তা ওয়ারেন্টির আওতায় থাকে না।
লাইফ টাইম ওয়ারেন্টি মূলত বাজারে প্রচলিত পণ্য হিসেবে বিবেচিত হওয়ার সময়কাল পর্যন্ত ঐ পণ্যের ওয়ারেন্টি সেবা প্রদানকে লাইফ টাইম ওয়ারেন্টি বুঝাবে। কোনো পণ্যের ‘লাইফ টাইম’ ওয়ারেন্টির আওতায় ওই পণ্যটি মার্কেটে প্রচলিত পণ্য হলে, ক্রেতা ওয়ারেন্টি সেবা প্রাপ্ত হবে। কোনো পণ্য বাজারে EOL(End of Life) হিসেবে গণ্য হলে অর্থাৎ পণ্যটি যদি অপ্রচলিত হয়ে পড়ে তবে তা আর ওয়ারেন্টির আওতায় আসবে না। পণ্যের নতুন সংস্করণ বাজারে আসলে তা পুরাতন সংস্করণের সাথে ওয়ারেন্টি সেবা পাবে না। উল্লেখ্য, লাইফ টাইম ওয়ারেন্টির ক্ষেত্রে বিসিএর এর নীতিমালা অনুযায়ী গ্রাহক বা ক্রেতা সর্বোচ্চ ২(দুই) বছর এ সেবা উপভোগ করতে পারবেন।
ওয়ারেন্টির আওতা বহির্ভূত যেকোন সার্ভিসের জন্য Rafi Computer মূল্য ধার্য করতে পারবে যা ক্রেতার সম্মতি সাপেক্ষে কার্যকর হবে।
সার্ভিস ওয়ারেন্টির ক্ষেত্রে যদি কোন যন্ত্রাংশ পরিবর্তন বা সংযোজনের প্রয়োজন হয় তাহলে ক্রেতা সাধারন তা নিজ দায়িত্বে সংগ্রহ করবেন অথবা ক্রেতাগনের সম্মতিতে অগ্রিম মূল্য পরিশোধ সাপেক্ষে Rafi Computer এর মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।
ওয়ারেন্টির নির্ধারিত মেয়াদ থাকাকালীন বা উত্তীর্ণ হওয়ার পরে Rafi Computer কর্তৃক প্রদত্ত ফ্রি সফটওয়্যার বা হার্ডওয়্যার টিউনিংএ যদি প্রোডাক্ট এ কোন সমস্যা ধরা পড়ে বা নতুন কোন সমস্যার সৃষ্টি হয় তার দায়ভার Rafi Computer এর উপর বর্তাবে না।
মনিটরের ডেড পিক্সেল (Dead Pixel) জনিত ওয়ারেন্টি ক্লেইমের জন্য তাতে ন্যূনতম ৩ বা তার বেশি ডেড পিক্সেল দৃশ্যমান হতে হবে।